ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে এপির উদ্যোগে সবজি বীজ বিতরণ ও প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন এপি ব্যবস্থাপক মিনারা পারভীন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

পুষ্টির অভাব দূর করা এবং বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে বাড়ির আঙ্গিনায় সবজি বাগান ও বীজ বিতরণের কাজ শুরু হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন তিন শতাধিক কৃষাণী এ প্রশিক্ষণের আওতায় এসেছে। ১৯ নভেম্বর জামালপুর পৌরসভার বগাবাইদ উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল।ছবি: বাংলারচিঠিডটকম

সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে সহায়কের দায়িত্ব পালন করেন জামালপুর সদর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম আহম্মেদ খন্দকার ও মো. কামরুল হাসান। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন।

জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নের তিন শতাধিক কৃষাণী ১৫টি ভেন্যুতে এ প্রশিক্ষণে অংশ নেন। প্রতিটি প্রশিক্ষণ দলে ২০ জন করে কৃষাণী অংশগ্রহণ করেন। ২০ নভেম্বর প্রশিক্ষণ সমাপ্ত হবে বলে আয়োজক সংস্থা জানান।

প্রশিক্ষণ শেষে কৃষাণীদের মাঝে চিচিঙ্গা, সীম, ডাটা, মূলা, পালং শাক, লাল শাক, ঢেঁড়শের বীজ এবং সবজি বাগান সুরক্ষার জন্য নেট বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে এপির উদ্যোগে সবজি বীজ বিতরণ ও প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩