ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর সকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিকল্পণা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক ক্যাম্পেইনার অংশগ্রহণ করেন।

শুরুতেই ক্যাম্পেইনারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা দেন, রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার টিমের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক মো. রফিকুল ইসলাম রবিন। এরপর মাস্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিভাগীয় চেয়ারম্যান মো. এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সদস্য ও পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুসহ নেতাকর্মীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩