ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আন্তঃনগর বিজয় ট্রেন জামালপুর থেকে চালুর দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

জামালপুর থেকে বিজয় ট্রেন চলাচলের দাবিতে জামালপুর রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চালুর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে জামালপুর রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বেলা ১১টায় জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মো. আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সহসভাপতি অধ্যাপক কায়েদুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জামালপুর পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এনামুল হক রতন, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু, সম্প্রীতি বাংলাদেশের সাধারণ সম্পাদক তুষার মল্লিক, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ই-প্রেসক্লাবের সভাপতি খুরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি মুক্তাদির সেলিম প্রমুখ।

সম্মিলিত সামাজিক আন্দোলন ও নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের দাবি একটাই জামালপুর রেলস্টেশন থেকেই আন্তঃনগর বিজয় ট্রেন চালু করতে হবে। আমরা দীর্ঘ একযুগ ধরে আন্দোলন করে আসছি। সরকার প্রতিশ্রুতিও দিয়েছেন। দুই দফা পিছিয়ে বিজয় ট্রেনটি ১২ নভেম্বর থেকে জামালপুর থেকে চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। কিন্তু ময়মনসিংহের একটি সার্থান্বেষী মহল বিজয় ট্রেনের স্টার্টিং স্টেশন যাতে জামালপুর না হয়, এর জন্য বিরোধিতার কারণে ট্রেনটি জামালপুরে আসছে না। যতক্ষণ পর্যন্ত বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশের বক্তারা জরুরি ভিত্তিতে জামালপুরবাসীর দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

আন্তঃনগর বিজয় ট্রেন জামালপুর থেকে চালুর দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

আপডেট সময় ০৫:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩