ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

গাজার নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান মাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ১০ নভেম্বর ইসরায়েলকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা চালানোর ‘কোন যুক্তি নেই’ এবং মৃত্যু ‘অসন্তোষ’ সৃষ্টি করে। খবর এএফপি’র।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে মাক্রোঁ বলেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিজেদেরকে রক্ষা করার অধিকার রয়েছে। তবে তিনি আরো বলেন, ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় ‘শিশু, মহিলা ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে।’

‘সুতরাং এর কোন কারণ নেই এবং কোন বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

মাক্রোঁ বলেন, ফ্রান্স ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন আন্ত:সীমান্ত হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে।

ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

গাজার নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান মাক্রোঁর

আপডেট সময় ০৫:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩