ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইয়েমেনে হুতিরা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে : যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির আগের দাবি নিশ্চিত করে ৮ নভেম্বর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা একথা জানান।

হুতিরা বলেছে, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের অংশ হিসেবে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমকিউ-৯ ড্রোনটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হচ্ছিল।

হুথিরা ইতোপূর্বেও একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। খবর এএফপি’র।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলকারি এবং দেশের বিশাল অংশের নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা দিনের শুরুতে গুলি চালানোর দাবি করে।

হুতির এক মুখপাত্র বলেন, ‘ইয়েমেনের উপকূলে হুতি বাহিনী দূরবর্তী একটি মার্কিন সামরিক এমকিউ-৯ বিমান গুলি করে ভূপাতিত করেছে।’ গোষ্ঠিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলের পক্ষে আমেরিকান সামরিক সহায়তার অংশ হিসেবে ইয়েমেনের আঞ্চলিক জলসীমায় নজরদারি ও গুপ্তচরবৃত্তির কার্যক্রম পরিচালনা করার সময় আমাদের বিমান প্রতিরক্ষা একটি আমেরিকান এমকিউ-৯ ভূপাতিত করতে সক্ষম হয়।

৭ অক্টোবর ফিলিস্তিন যোদ্ধারা গাজা থেকে আকস্মিকভাবে এক আন্তসীমান্ত হামলা চালায়।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই হামলায় ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সমর্থন দেয় এবং এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে শক্তিশালী করে। ইসরালের সামরিক বাহিনী গাজায় নিরলস বিমান, স্থল ও নৌ হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায়। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের এসব হামলায় ১০,৫০০ জনেরও বেশি লোক মারা যাওয়ায় অঞ্চলটিতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

হুতিরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। মার্কিন নৌবাহিনী গত মাসে হুতিদের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইয়েমেনে হুতিরা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে : যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩