ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে । ৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ আয়োজনে লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথাকথিত সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের এদিনে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া, স্বাধীনতাবিরোধীরা আবারও সক্রিয় হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

এসময় উপজেলা সাংগঠনিক সম্পাদক সরদার জাকির হক, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

আপডেট সময় ০৪:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩