ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বাড়ি যাওয়ার পথে লাশ হলো আল আমিন

সুজন সেন,
নিজস্ব প্রতিবেদক, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ৬ নভেম্বর বিকালে উপজেলার ভায়াডাঙা শ্রীবরদী সড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুধনই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লাল মিয়ার ছেলে। আহতরা হলেন চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮)।

জানা যায়, বিকালে আল আমিন শ্রীবরদী শহর থেকে বাড়ি যাওয়ার পথে ভায়াডাঙ্গা সড়কের বকচর এলাকায় একটি গ্রামীণ কাঁচা সড়ক থেকে পাকা সড়কে উঠে। এ সময় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আল আমিন ও অপর মোটরসাইকেলের আব্দুল্লাহ আর মামুন। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে করে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অমিও জ্যোতি বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে একজন ঘটনাস্থলেই মারা গেছে। অপর দু’জনকে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটির তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বাড়ি যাওয়ার পথে লাশ হলো আল আমিন

আপডেট সময় ০১:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩