ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ঝিনাই নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজের একদিন পর শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ অক্টোবর সকালে উপজেলার কামরাবাদ এলাকার ঝিনাই নদ থেকে সাজেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে সাজেল মিয়া। সে ঢাকার একটি মাদরাসার হাফিজিয়া বিভাগের ছাত্র। ২৫ অক্টোবর বিকেলে সাজেল মিয়া তার এক দাদা মৃত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন অর্থাৎ ২৬ অক্টোবর দুপুরে ওই দাদা বাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সাজেল। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি সাজেল। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। ২৭ অক্টোবর সকালে সাজেলের মরদেহ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে জানাযা শেষে বাজিতেরপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার মিজানুর রহমান মিজান জানান, ঝিনাই নদে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজের খবর পান তিনি। সকালে উদ্ধার অভিযানের আগেই মরদেহ নদীতে ভেসে উঠলে অভিযানের প্রয়োজন হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সরিষাবাড়ীতে ঝিনাই নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩