ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যুর অভিযোগ, মরদেহ উদ্ধার

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষপানে শাহীন আলম (২৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিজ বাড়িতে বিষপানে মৃত্যুর ঘটনায় ২৭ অক্টোবর দুপুর ১২টায় কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা পশ্চিম কামালের বার্ত্তী গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করে।

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে শাহীন আলম বিষপানে মৃত্যুবরণ করেছেন এমন খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি এবং সুরতহাল শেষে ২৭ অক্টোবর দুপুরে মর্গে পাঠিয়েছি।

এর আগে শেরপুর জেলা সদর হাসপাতালে ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন শাহীন আলম।

স্থানীয়রা জানান, পারিবারিক কলেহের জের ধরে ২৬ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরে বিষপান করেন শাহীন আলম।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যুর অভিযোগ, মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩