ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

আইনমন্ত্রী ২৬ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই। আর অন্য কোন বিষয়ে আলোচনার সুযোগ আছে কি নেই তা আলোচনার প্রস্তাবের ওপর নির্ভর করবে।

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সর্বোচ্চ আদালত এটিকে অবৈধ বলে রায় দিয়েছেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে সংসদ ১৫তম সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার কোনো রকম সম্ভাবনা নেই। এটি পুনর্বিবেচনা করেও সংবিধান সংশোধন করার সম্ভাবনা নেই।

আনিসুল হক বলেন, বিএনপি, জামায়াত প্রতিবারই নির্বাচন নষ্ট করার জন্য সব পদক্ষেপ নিয়েছে। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও তারিখ ঘোষণা করবে।

আইনমন্ত্রী বলেন, আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। যারা এতে অংশ নিতে চায়, স্বাগত। যারা করবে না, সেটা তাদের সিদ্ধান্ত।

তিনি বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ২০১৪ সালে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী এটি (নির্বাচনকালীন মন্ত্রিসভা) করেছিলেন। এখন এটি তার ওপর নির্ভর করে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কী করবেন, কী করবেন না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার হয়ে যায় বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

প্রস্তাবিত আইনে আনসার ব্যাটালিয়নকে আটক ও তল্লাশির ক্ষমতা দেয়া হচ্ছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এসব কোনো ক্ষমতা আনসারকে দেয়া হচ্ছে না। এ আইন নিয়ে যেসব ব্যাপারে প্রশ্ন ছিল, সেই বিষয়গুলো দেখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩