ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এক বিশেষ বর্ধিত সভা করেছে।

২৬ অক্টোবর সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবো।

ফারুক আহাম্মেদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩