ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় ৫০ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজা উপত্যকায় ২৪ অক্টোবর রাতে ইসরায়েলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেকছেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ২১ অক্টোবর তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এরআগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সামরিক বাহিনী ২৩ অক্টোবর হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল।

হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইয়েলর ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু এবং ১,৪০০ নারীসহ ৫,৭৯১ জন নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় ৫০ জন নিহত

আপডেট সময় ০৫:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩