ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

দেওয়ানগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দেওয়ানগঞ্জে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৩-২৪ সালের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর সকালে কৃষি অফিসের কনফারেন্স রুমে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৩-২৪ সালের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৮৭৭০ জন কৃষকদের মধ্যে ২১০০ জনকে গমের বীজ, ১৩৫০ জনকে ভুট্রার বীজ, ৫০০০ জনকে সরিষার বীজ, ১৯০ জনকে চিনাবাদাম, ৬০ জনকে পিঁয়াজ ৩০ জনকে মসুর, ৪০ জনকে মুগের ডাল বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, ২৩ অক্টোবর শুধু সরিষার বীজ আর সার দেওয়া হয়েছে , প্রর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৯:৪৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩