ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

দেওয়ানগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

নিহত ভ্যানচালক আশরাফুল ইসলাম

নিহত ভ্যানচালক আশরাফুল ইসলাম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আশরাফুল ইসলাম (১৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২৩ অক্টোবর বিকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর কাদের মোড় এলাকা জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকার শহীদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ২২ অক্টোবর সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর উপজেলার বাহাদুরাবাদের বাছেতপুর কাদের মোড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আটক নয়ন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামের মহল মিয়ার ছেলে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী জানান, ২৩ অক্টোবর বিকালে বাছেদপুর এলাকা থেকে আশরাফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

দেওয়ানগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩