ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেখ রাসেল দিবসে জামালপুরে উন্নয়ন সংঘের শোভাযাত্রা

উন্নয়ন সংঘের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ও তাঁর জন্মদিন উপলক্ষে জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৮ অক্টোবর উন্নয়ন সংঘের চাইল্ড সিটি থেকে শোভাযাত্রা বের হয়ে এলাকা প্রদক্ষিণ শেষে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জার্মানীভিত্তিক সংগঠন কাপ আনামোরের কান্ট্রি কোঅর্ডিনেটর সাব্বির উদ্দিন আহমেদ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাপক লিটন সরকার, নাট্যকার রাজ রাজিবসহ নারী, পুরুষ, শিশুরা অংশ নেন।

শেখ রাসেলের প্রতি যথাযথ সম্মান রেখে দিবস হিসেবে উন্নয়ন সংঘ যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করে।

আলোচকরা বলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের স্বাধীনতাবিরোধী শক্তির ইন্দনে বিপথগামী সেনা সদস্যরা নির্মম হত্যাকাণ্ড ঘটায়। বর্তমান সরকার অনেকের ফাঁসির আদেশ কার্যকর করলেও দণ্ডপ্রাপ্ত একাধিক ফাঁসির আসামি বিদেশে আত্মগোপনে আছে। এদের দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেখ রাসেল দিবসে জামালপুরে উন্নয়ন সংঘের শোভাযাত্রা

আপডেট সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩