ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোনামুর একাদশ ও মুশুদি একাদশের মধ্যে খেলা।ছবি: বাংলারচিঠিডটকম

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য ও আগামী দ্বাদশ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।

টুর্নামেন্টে ভুয়াপুর উপজেলার সোনামুর একাদশ ও ধনবাড়ি উপজেলার মুশুদি একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ভিড় করেন।

খেলায় শেষ সময় পর্যন্ত কোনো দল গোল না করায় খেলাটি ড্র হয়। পরে টাইবেকারে সোনামুর একাদশ মুশুদি একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করে। পরে অতিথিরা টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩