ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বহুমাত্রিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে রোটারী ক্লাব অফ জামালপুরের উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কাজে সার্বিক সহায়তা প্রদান করে উদয়ন ক্লাব, বামুনপাড়া নগর উন্নয়ন কমিটি, রোটারিয়ান স্বপন লস্কর এবং জামালপুর এরিয়া প্রোগ্রামের কর্মীরা। ১৩ অক্টোবর দুপুর ১২টায় বামুনপাড়া উদয়ন ক্লাব সংলগ্ন মাঠে বিতরণ কাজ উদ্বোধন করেন রোটারী ক্লাবের জেলা গভর্ণর আশরাফুজ্জামান নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অফ জামালপুর-এর প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী। ইভেন্ট চেয়ার জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্ণর ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ফায়েজ খান চৌধুরী, রোটারিয়ান ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক, রোটারিয়ান মোহাম্মদ শহিদুল বারী, জামালপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ড. মোজাহিদ বিল্লাহ ফারুকী, আইনজীবী আক্রাম হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক খান সজিব, আগামী বছরের জন্য নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ স্বাধীন, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আপন, রোটারিয়ান শাহীন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার, উদয়ন ক্লাবের সদস্যগণ, উন্নয়ন সংঘ জামালপুর এপির স্বেচ্ছাসেবকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকসহ দেড়শতাধিক লোক।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, ৬টি করে খাতা, ১০টি কলম ও একটি পেন্সিল বক্স। মোট ১০০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এর আগে অপরাজেয় বাংলাদেশের নিয়মিত কার্যক্রম পরিদর্শন করেন ডিস্ট্রিক্ট গভর্ণরসহ অন্যান্য রোটারিয়ানরা। পরে বেলটিয়ায় রোটারী ক্লাব অফ জামালপুরের উদ্যোগে বাস্তবানাধীন ভোকেশনাল প্রজেক্ট উদ্বোধন করেন আরআইডি ৩২৮১-এর ফাস্ট লেডি ফারহানা পারভীন জামান নাতাশা।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ০৮:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩