ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জনপ্রতিনিধিদের সাথে ফারুক চৌধুরীর মতবিনিময় সভা

জামালপুরে নৌকাকে জয়ী করতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী। ১১ অক্টোবর দুপুরে জামালপুর শহরের রিক্রিয়েশন ক্লাব লিমিটেডে ফারুক আহাম্মেদ চৌধুরীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিসয় সভায় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, জামালপুরের তৃণমূলের নেতা বলতে ফারুক আহাম্মেদ চৌধুরীকেই সবাই চিনেন। তিনি যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান তাহলে বিপুল ভোটে জয়ী হবে এটা আমাদের বিশ্বাস। তারা আরও বলেন, জামালপুর-৫ সদর আসন একটি গুরুত্বপূর্ণ। এই আসনে একজন যোগ্য লোককেই মনোনয়ন দেওয়া উচিত। এ সময় জনপ্রতিনিধিরা ফারুক আহাম্মেদ চৌধুরীকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।

এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, জামালপুরের তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধে আমি এমপি মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এই আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে স্বাধীনতার পরাজিত শক্তিরা নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আবারও নির্বাচনে বিজয়ী হবো এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবো। তিনি সকল জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট প্রার্থনা করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এবং ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রতিনিধিদের সাথে ফারুক চৌধুরীর মতবিনিময় সভা

আপডেট সময় ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩