ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

বাংলারচিঠিডটকম ডেস্ক

সৌদি আরবের কার্যত: শাসক এবং ইরানের প্রেসিডেন্ট ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। গত মার্চ মাসে এই দুই নেতার মধ্যে আকস্মিক আলোচনার পর এটি ছিল তাদের মধ্যে প্রথম ফোনালাপ। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম ১২ অক্টোবর সকালে এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, ইরানের নেতা ইব্রাহিম রাইসি বুধবার সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে টেলিফোন করেন। এই সময় তারা গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসপিএ জানায়, যুবরাজ মোহাম্মাদ রাইসিকে বলেছেন যে, রিয়াদ গাজার চলমান উত্তেজনা বন্ধ করতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সকল পক্ষের সাথে যোগাযোগ করছে।

এসপিএ পরিবেশিত খবরে বলা হয়, তিনি ‘ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে সৌদি আরব দৃঢ় অবস্থানের উপর জোর দিয়েছেন।’

এদিকে এই ফোনালাপের ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় বার্তা আইআরএনএ জানায়, দুই নেতা ‘ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

শনিবার হামাস ইসরাইলে আকস্মিক হামলা শুরু করে। ইসরাইলি বাহিনী বলেছে, এতে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে গাজার কর্মকর্তারা ইসরাইলের প্রতিশোধমূলক বিমান ও কামান হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে।

যুদ্ধে গাজায় হামাসের হাতে বন্দি কমপক্ষে ১৫০ জিম্মির পরিণতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জিম্মিদের বেশিরভাগই ইসরাইলি নাগরিক। তাদের মধ্যে বিদেশি ও দ্বৈত নাগরিক ও রয়েছে।

এদিকে ইরান দীর্ঘদিন ধরে হামাসকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসলেও শনিবারের হামলায় তাদের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছে।

যুবরাজ মোহাম্মাদ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনে কথা বলেছেন। এই সময় ৩৮ বছর বয়সী সৌদি নেতা বলেন, তিনি গাজার বর্তমান উত্তেজনা বন্ধে সমন্বয় সাধনে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

আপডেট সময় ০৫:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩