ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ৯ অক্টোবর বিকালে শহরের সফিমিয়ার বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, তথ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী।

বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার সুযোগ দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুরে বিএনপির সমাবেশ

আপডেট সময় ০৭:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩