ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

বাংলারচিঠিডটকম ডেস্ক

সুইডিশ একাডেমি ৫ অক্টোবর নরওয়েজিয়ান নাট্যকার জন ফসকে নোবেল সাহিত্য পুরস্কার প্রদান করেছে। ইউরোপের সমসাময়িক নাট্যকারদের মধ্যে তার নাটকগুলো সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে।

সুইডিশ একাডেমি বলেছে, তাকে তার ‘অনির্বচনীয়কে কণ্ঠস্বর দেয়া উদ্ভাবনী নাটক ও গদ্য’র জন্য সম্মানিত করা হয়েছে।

তার লেখা আধেয়ের চেয়ে আঙ্গিকের দিয়েই বেশি সংজ্ঞায়িত হয়, সেখানে অব্যক্ত ভাব প্রায়ই ব্যক্ত কথামালার চেয়ে বেশি বাঙ্ময়।

ফসের কাজকে প্রায়শই অন্য নোবেলজয়ী স্যামুয়েল বেকেটের সঙ্গে তুলনা করা হয়, ফোসের সৃষ্টিকর্ম মিনিমালিস্ট, তা সরল ভাষার ওপর নির্ভর করে তাল, লয় ও মৌনতায় মাধ্যমে তার বার্তা প্রকাশ করে।

তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে সমালোচকদের কাছে বহুল-সমাদৃত ‘বোটহাউস’ (১৯৮৯), ও ‘মেলাঙ্কোলি’ ১ ও ২ (১৯৯৫-১৯৯৬)।

বেশ কয়েক বছর ধরে ৬৪ বছর বয়সী ফস নোবেল পাবেন বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।

জুরি বলেন, ‘নরওয়েজিয়ান নাইনর্স্কে (নরওয়ের লিখিত ভাষার একটি রূপ) এবং বিভিন্ন ধারায় বিস্তৃত তাঁর বিশাল রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ।’

‘তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সামদৃত নাট্যকারদের অন্যতম হলেও গদ্যের জন্যও তিনি ক্রমেই স্বীকৃত পেয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস

আপডেট সময় ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩