ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলিতে একাধিক হতাহত

বাংলারচিঠিডটকম ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের মরগান স্টেট ইউনিভার্সিটির কাছে গোলাগুলিতে একাধিক ব্যক্তির হতাহতের খবর পাওয়া গেছে।

বাল্টিমোর পুলিশ বিভাগ(বিপিডি) এক্সে (সাবেক টুইটার) বলেছে, তারা মরগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গোলাগুলির পরিস্থিতি মোকাবেলা করছিল।

বিপিডি একাধিক ব্যক্তির হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছে বলে এক্সে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বিভাগ থেকে সকলকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের ঘটনাস্থল থেকে দূরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার কথা বলেছে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে মরগান স্টেট একটি কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় নয় হাজার শিক্ষার্থী রয়েছে।

আগ্নেয়াস্ত্রের সহজ লভ্যতার কারণে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলিতে একাধিক হতাহত

আপডেট সময় ০৫:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩