ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া শামীম হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩ অক্টোবর বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

এর আগে ২ অক্টোবর রাতে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার ফিরোজ আলীর ছেলে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অপারেশনস্ অফিসার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর-জামালপুর সড়কের নন্দীবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ টাকা।

আনোয়ার হোসেন বলেন, শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩