ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

‘ভূ-রাজনৈতিক উত্তেজনা’ জলবায়ু কার্যক্রমের জন্যে বড় হুমকি : আইইএ প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক

জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াই এগিয়ে নিতে দেশগুলোকে ভূ-রাজনৈতিক উত্তেজনা একপাশে রেখে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার জন্য লড়াই করতে হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল কোপ২৮ সম্মেলনের আগে মাদ্রিদে একটি আন্তর্জাতিক জলবায়ু এবং জ্বালানি সমাবেশে ২ অক্টোবর এ কথা বলেছেন।

বিশ্বের প্রায় ৪০ মন্ত্রী এবং শীর্ষ জ্বালানি ও পরিবেশ বিষয়ক নেতাদের এই সমাবেশে তিনি আরো বলেছেন, ২০১৫ সালে প্যারিস সম্মেলনে সম্মত হওয়া ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা এখনও নাগালের মধ্যে রয়েছে। তবে তা অনেক চ্যালেঞ্জের মুখে।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিশ্বের ভূ-রাজনৈতিক বিভাজন। আমরা যে পদক্ষেপগুলি নেওয়ার আশা করছি তার জন্য ভূ-রাজনৈতিক বিভাজন অন্যতম মূল প্রতিবন্ধকতা।

তিনি বলেন, যদিও প্রযুক্তি ও স্বচ্ছ জ্বালানিতে বিনিয়োগের মাত্রা বেগবান, তবে তা যথেষ্ট নয়। আন্তর্জাতিক সহযোগিতার অভাব একটি প্রধান সমস্যা। আমাদের ভূ-রাজনৈতিক উত্তেজনাগুলিকে এক পাশে রাখার উপায় খুঁজে বের করতে হবে। তিনি এই ইস্যুতে সোচ্চার হতে দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের কোপ২৮ জলবায়ু সম্মেলন ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্বের জ্বালানি ভবিষ্যত ইস্যুটি প্রাধান্য পাবে।

সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার কারণে আশংকা করা হচ্ছে ভূ-রাজনৈতিক ইস্যু জলবায়ু সংকট বিষয়কে নিচে ঠেলে দেবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

‘ভূ-রাজনৈতিক উত্তেজনা’ জলবায়ু কার্যক্রমের জন্যে বড় হুমকি : আইইএ প্রধান

আপডেট সময় ০৫:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩