ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ করেছেন : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, একটি সময় আমরা দেখেছি সাড়াদেশে এক সঙ্গে বোমা মেরেছে বিএনপি-জামায়াত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক সঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

প্রতিমন্ত্রী ৩০ সেপ্টেম্বর বিকালে জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে হাড়গিলা পশ্চিম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এ দেশের মানুষ ততদিন সুখ শান্তিতে বসবাস করবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতার চেয়ারে বসাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ওয়ার্ড সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি ইউনিয়নের চেয়ারম্যান রোমান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ করেছেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩