ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে রাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সেখানের অনেক শস্য ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণে আবারো হামলা চালিয়েছে।’

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য সরবরাহের সুযোগ রেখে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি থেকে মস্কো গত জুলাই মাসে বের হয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে দেশটির শস্য রপ্তানি করা বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেন, রাশিয়া সম্ভবত ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিবিড়তা পরীক্ষা করার চেষ্টা করছে।’

তিনি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘তারা অনুধাবন করে যে বন্দর অবকাঠামো আমাদের অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত। সে কারণেই আজ রাত যে হামলা চালানো হয় তা ছিল সম্মিলিত উপায়ে চালানো একটি বড় ধরনের হামলা।’

এ ব্যাপারে ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া ওডেসাতে ১৯টি ড্রোন, ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কালিবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তারা ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবক’টি এবং ১১টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।

তবে তারা জানায়, ওডেসা বন্দরে রাশিয়ার হামলায় সেখানের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩