ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মেলান্দহে নববধূর মরদেহ উদ্ধার

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় রিথি আক্তার (১৬) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলার চর পলিশা তালতলা এলাকায় নিহতের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

নিহত রিথি আক্তার উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকার রফিকুল ইসলামের মেয়ে ও চর পলিশা আল মামুনের ছেলে গোলাম রাব্বীর স্ত্রী। ঘটনার পর থেকে রিথির স্বামী পরিবারের অন্যান্য সদস্যসহ পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষা চলাকালে রিথি আক্তার প্রেমের সম্পর্কের জেরে গোলাম রাব্বীর সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে অবশ্য উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ে হয়। রিথি ও তার স্বামী রাব্বী চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে বিয়ের পরে বেশি সময় তার বাবার বাড়িতেই থাকতেন। ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে রিথি তার বাবার বাড়ি বেতমারী থেকে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যায়। বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা ঘরের মেঝেতে রিথির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রিথি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মেলান্দহে নববধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩