ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতেই হবে : ধর্ম প্রতিমন্ত্রী

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। প্রতি মুহূর্তে তাদের বাধা অতিক্রম করতে হচ্ছে। উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল বাধা অতিক্রম করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে বসাতে হবে।

প্রতিমন্ত্রী ২০ সেপ্টেম্বর বিকালে জামালপুরের ইসলামপুর যমুনার দুর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করা কর্মী সমাবেশে মন্নিয়া বাজারস্থ মাঠে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের যত উন্নয়ন হয়েছে- তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। যমুনার তলদেশ দিয়ে সাব মার্সেবুল ক্যাবলের মাধ্যমে যমুনার দুর্গম চরে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, যত্ন প্রকল্পের ভাতা, উপজেলার গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে, বন্যা আশ্রয়ন কেন্দ্র, স্কুল কলেজের ভবন, সকল উন্নয়ন সমাপ্তের পথে। যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে।

সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হয়েছে। শেখ হাসিনার অদম্য শক্তি, সাহস, মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে বিভেদ ভুলে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে চেয়ারম্যান আব্দুল মালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, আব্দুল খালেক আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতেই হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩