ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দোহার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয়দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ কথা জানায়।

ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার সকালে বলেন মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।

এদিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।

সোমবার কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)-এর সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’

এছাড়াও সোমবার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় ৫.৯৪ বিলিয়ন ডলার। বিনিময় চুক্তির অধীনে দু’টি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দোহার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়

আপডেট সময় ০৬:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩