ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

১৭ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুরে উপজেলার বাটিকামারী এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। নৌকা মার্কা ক্ষমতায় আসলে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়।

তিনি বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। দেশ ও জনগণের উন্নয়ন করতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। প্রতিটি কাজের লক্ষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দেশের মানুষের উন্নতি করা।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, এখানে একটা গোষ্ঠী আছে যারা সব সময় দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলে। জাতির পিতাকে হত্যা করে সেই খেলা শুরু হয়েছিল। বার বার ক্ষমতা দখল, হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি। তাই সকল ষরযন্ত্র উৎখাত করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে এতে জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন, মহিলা সম্পাদক শাহিদা পারভিন লিপি, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩