ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে সরিষাবাড়ীতে জাতীয় পার্টির সভা

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ জোয়ার্দার।ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ উপলক্ষে জাতীয় পার্টি জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে। ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার সাতপোয়া এলাকায় সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দারের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহাদান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার।

সভায় আওনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. মো. নজরুল ইসলাম, ডোয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হানিফ খাঁ, তিতপল্লা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আসাদুজ্জামান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম তনু, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল, কামরাবাদ ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক সোনা মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির অতীতের যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিক অবস্থা ভালো। জাতীয় পার্টি সর্বদাই নির্বাচন মুখি দল। গণতন্ত্র রক্ষা সমুন্নত রাখতে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে মামুনুর রশীদ জোয়ার্দারকে দল নমিনেশন দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তারা বলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে সরিষাবাড়ীতে জাতীয় পার্টির সভা

আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩