ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। ১৫ সেপ্টেম্বর উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ্ মিয়া মেলান্দহ পৌরসভার চাকদহ চরপাড়া এলাকার আইনাল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ১৫ সেপ্টেম্বর দুপুরে জামালপুর থেকে আসা দেওয়ানগঞ্জগামী ট্রাকের সাথে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আব্দুল্লাহ্ মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় বেকারি শ্রমিক ছিলেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ মিয়া নামে একজন নিহত হয়েছেন। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩