ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

উ.কোরীয় নভোচারীকে মহাকাশে পাঠাতে পুতিন ও কিমের মধ্যে আলোচনা

বাংলারচিঠিডটকম ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির একজন নভোচারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। পুতিনের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন এবং কিম ১৩ সেপ্টেম্বর রাশিয়ার একেবারে পূর্বে অবস্থিত একটি মহাকাশ কেন্দ্রে এ আলোচনা করেন।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘উত্তর কোরিয়া ইচ্ছা করলে তাদের একজন নভোচারীকে প্রশিক্ষণ দিয়ে মহাকাশে পাঠানোর বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’

যদি এমনটা ঘটে, তাহলে উত্তর কোরিয়া প্রথম মহাকাশে নভোচারি পাঠাবে।

কিম এমন এক সময় রাশিয়া সফর করছেন যখন পুতিন পশ্চিমা দেশগুলোর দ্বারা একঘরে হয়ে পড়া দেশগুলোর নেতাদের নিয়ে জোট জোরদার করার চেষ্টা করছেন।

এ দুই নেতা ভোস্তোচনি কসমোড্রোমে মিলিত হন। ক্রেমলিন প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় যে কিম পৌঁছানোর পরপরই তারা উৎসাহের সাথে করমর্দন করেন।

তারপর দুই নেতা আলোচনায় বসার আগে আঙ্গারা এবং সয়ুজ-২ স্পেস রকেট লাঞ্চার গুলোর সমাবেশ এবং লঞ্চ সুবিধা গুলো পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

উ.কোরীয় নভোচারীকে মহাকাশে পাঠাতে পুতিন ও কিমের মধ্যে আলোচনা

আপডেট সময় ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩