ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া : দ. কোরিয়া

উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে দেশটির নেতা কিম জং উন রাশিয়ায় অবস্থান করার সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। ১৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।’ এটি জাপান সাগর হিসেবেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছে। কোস্ট গার্ড দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রই জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, কিম তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাশিয়ায় থাকার সময় ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বুধবার উত্তর কোরিয়ার নেতার পুতিনের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।

উত্তর কোরিয়া চলতি বছরের এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ গত ৩০ আগস্ট স্বল্প পাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া : দ. কোরিয়া

আপডেট সময় ০৯:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩