ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কিমের ট্রেন রাশিয়ায় : রুশ বার্তা সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি ১২ সেপ্টেম্বর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রওনা দিয়ে প্রিমর্স্কি অঞ্চল দিয়ে রাশিয়ায় প্রবেশ করে। ছবিতে গাঢ় সবুজ রঙের একটি ট্রেনকে রাশিয়ার একটি রেলওয়ে লোকোমোটিভের সাহায্যে রেললাইন বরাবর টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

এরআগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মনে করে যে কিমের ট্রেন ১২ সেপ্টেম্বর রাশিয়ায় প্রবেশ করেছে।

এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিম এই সপ্তাহের শেষের দিকে পুতিনের সাথে সাক্ষাত করবেন।

বিগত চার বছরের মধ্যে এটি হচ্ছে কিমের প্রথম বিদেশ সফর।

ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন আর্টিলারি শেল এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে কিম স্যাটেলাইট এবং পরমাণু চালিত সাবমেরিনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি অনুসন্ধানের পাশাপাশি তার দারিদ্রপীড়িত জাতির জন্য খাদ্য সহায়তা পাওয়ার সন্ধান করছেন বলে জানা গেছে।

পুতিন বর্তমানে এক বার্ষিক অর্থনৈতিক ফোরামের জন্য ভ্লাদিভোস্তকে রয়েছেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, এ সফর চলাকালে দুই নেতা ‘সংবেদনশীল’ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

তিনি সাংবাদিকদের আরো বলেন, তারা আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘সতর্কতা’ উপেক্ষা করবেন।

ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহ করলে পিয়ংইয়ংকে এ জন্য ‘মূল্য দিতে হবে’।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কিমের ট্রেন রাশিয়ায় : রুশ বার্তা সংস্থা

আপডেট সময় ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩