ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশকে হারিয়ে রেকর্ড বইয়ে শ্রীলংকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ৯ সেপ্টেম্বর রাতে এশিয়া কাপ সুপার ফোর-এ নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ২১ রানে হারায় বাংলাদেশ ক্রিকেট দলকে। এই জয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছে লংকানরা।

এশিয়া কাপে একই দলের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ে পাকিস্তানকে স্পর্শ করেছে শ্রীলংকা। এশিয়া কাপে পাকিস্তানের মত বাংলাদেশকে ১৩ ম্যাচে হারিয়েছে লংকানরা।

বাংলাদেশের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে এখন অবধি ১৩টিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ১৫ ম্যাচে অংশ নিয়ে ১৩টিতে জয় পেয়েছে শ্রীলংকা।

এই পরিসংখ্যানে তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারত। বাংলাদেশের বিপক্ষেই ১২ ম্যাচ খেলে ১১টি জয় পেয়েছে ভারত।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানে অলআউট করে শ্রীলংকা। এই নিয়ে টানা ১৩ ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে অলআউটের রেকর্ডকে আরও সমৃদ্ধ লংকানরা। পাশাপাশি এ বছরই প্রতিপক্ষ টানা ১৩ ম্যাচে অলআউট করলো শ্রীলংকা। ২০০৯-১০ সালে টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করে তালিকার দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে শ্রীলংকা। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২১ ম্যাচে জিতেছিল অসিরা। এ বছরের জুন থেকে টানা ওয়ানডে জিতে চলেছে শ্রীলংকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে হারিয়ে রেকর্ড বইয়ে শ্রীলংকা

আপডেট সময় ০৫:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩