ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশের ১৮ বছরের বেশি বয়সী সকলকে স্কিমের আওতায় আনা এবং তারা তাদের ৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করার লক্ষে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত জামালপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়া, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, সিঁড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরীসহ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

সভা সূত্রে, জানা যায় প্রথম পর্যায়ে প্রগতী, সুরক্ষা, সমতা এবং প্রবাসী স্কিম চালু হয়েছে।

সভায় সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক ভিত্তিতে চালু করার জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করা, বেসরকারি সংস্থা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

আপডেট সময় ০৭:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩