ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে শুভ জন্মাষ্টমী মহোৎসব পালিত

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে শুভ জন্মাষ্টমী মহোৎসব আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

৬ সেপ্টেম্বর বিকালে শহরের শ্রী শ্রী রাধা মোহন জিউ মন্দির (ঠাকুরবাড়ী) কমপ্লেক্সে জন্মাষ্টমীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, এফবিসিসিআই’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পণ্ডিত, শ্রী শ্রী রাঁধা মোহন জিউ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা প্রমুখ।

পরে দয়াময়ী মোড় থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নানা সাজে, নানা ঢঙে সনাতন ধর্মাবলম্বীরা যোগ দেন এবং একই সাথে শিশু-কিশোরদের আকর্ষণীয় সাজের মধ্য দিয়ে ফুটে ওঠে শ্রী কৃষ্ণের জীবনের লীলাময় ঘটনা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা ও শ্রী শ্রী রাঁধা মোহন জিউ মন্দির পরিচালনা পরিষদ এ জন্মাষ্টমী মহোৎসব-১৪৩০ এর আয়োজন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে শুভ জন্মাষ্টমী মহোৎসব পালিত

আপডেট সময় ১২:০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩