ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুরে বিএনপি’র দুই নেতার মৃত্যু

রেজাউর রহমান ও আব্দুছ সালাম

রেজাউর রহমান ও আব্দুছ সালাম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: বিএনপি’র শেরপুরের ঝিনাইগাতী শাখার দুই বর্ষিয়ান নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩ সেপ্টেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রেজাউর রহমান (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এর আগে ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে নয়টার দিকে জেলা বিএনপি’র সহসভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং সাবেক শিক্ষক আব্দুছ সালাম (৭৩) সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এ দুই বর্ষিয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীসহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতাল এবং তাদের বাড়িতে মরদেহ দেখতে যান। নামাজে জানাজায় অংশ নেন তারা।

এদিকে এ দুই বর্ষিয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় মহাসচিব বলেছেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। শেরপুর জেলা বিএনপি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে গেছেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যুতে আমি শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের জান্নাত নসীব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন এই দোয়া করি। আমি আব্দুছ সালাম ও রেজাউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুরে বিএনপি’র দুই নেতার মৃত্যু

আপডেট সময় ০৮:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩