ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার

বাংলারচিঠিডটকম ডেস্ক : থাইল্যান্ডে রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক ধাপ কাছে এগিয়ে গেল।

২ সেপ্টেম্বর রয়্যাল গেজেটের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের নেতৃত্বে মন্ত্রিসভায় যে ৩৪ মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে রাজা মহা ভাজিরালংকর্ন তা অনুমোদন করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন দেশকে পরিচালনার জন্যে একটি যোগ্য মন্ত্রিসভা গঠন করেছে। তাই রাজা নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন।

রাজননৈতিক বিশ্লেষক যুত্তাপর্ণ ইসারাচাই বলেছেন, রাজকীয় অনুমোদন এই ইঙ্গিত দেয় যে, দেশটি নতুন সরকার পাওয়ার এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছে।

উল্লেখ্য, কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্প্রতি থাই পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে নির্বাচিত করে। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্রতিষ্ঠিত ফিউ থাই পার্টি থেকে নির্বাচিত হন।

গত ১৪ মে’র নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় ফিউ থাই পার্টি। প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টি(এমএমপি) সবচেয়ে বেশি আসন পেয়েও সামরিক জান্তার নিয়োগ দেওয়া সিনেটরদের বাধার মুখে পড়ে।

তাই ফিউ থাই পার্টি ও এমএমপি জোট করে যে সরকার গঠন করতে চেয়েছিল তা ব্যর্থ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নতুন মন্ত্রিসভা অনুমোদন থাই রাজার

আপডেট সময় ০২:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩