ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহের রৌমারি বিলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহের রৌমারি বিলে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ শফিকুল ইসলামের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। ১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রৌমারি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

৩১ আগস্ট দুপুর ২টার দিকে রৌমারি বিলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। নিহত শফিকুল শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার সাতানী মথুরাদী এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি শেরপুর জেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

একই সাথে ঘুরতে আসা তার বন্ধু রাজা বাবু জানান, ৩১ আগস্ট দুপুরে তিন বন্ধু ও দুই বান্ধবী (মোট পাঁচজন) মিলে শেরপুর থেকে রৌমারি বিলে ঘুরতে যায়। দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে রৌমারি বিলে গোসল করতে পানিতে ঝাঁপ দেয়। কিন্ত বিল থেকে অন্য দুই বন্ধু উঠে আসলেও শফিকুল উঠতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধারে নামে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, রৌমারি বীলে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহের রৌমারি বিলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩