ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১০১ নেতাকর্মীর নামে মামলা

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে নাশকতা করার সময় বিএনপি ও জামায়াতের ৬৬ নেতা কর্মীর নাম মামলা দায়ের করেছে থানা পুলিশ।

২৫ আগস্ট বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামী করা হয়েছে।

বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৪ আগস্ট রাতে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি-জামায়াতের কর্মীরা পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষে ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা কর্মকাণ্ড করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নাশকতাকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশী চালিয়ে বাট্টাজোড় ইউনিয়নের শাহাজল হকের ছেলে মোরশেদ আলী (৪৮) ও ধানুয়া কামালপুর নয়াপাড়া গ্রামের নাইবুল্লাহ শেখের ছেলে ইউসুফ আলীকে (৩৮) গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১০১ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় ০৬:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩