ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই : ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। কারণ আওয়ামী লীগ সরকার বিএনপির মত দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গণতান্ত্রিক এই ধারা অব্যাহত আছে বলেই এই উন্নয়নটা সম্ভব হয়েছে।

জামালপুরের ইসলামপুরে ২৫ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০০টি হুইলচেয়ার ও ১৫টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধিতা তাদের জীবনের গতিতে কোনো বাধা হতে পারে না। প্রতিবন্ধীদের ভিতরে এক ধরনের ট্যালেন্ট থাকে, দক্ষতা থাকে। সেটাকে খুঁজে বের করা এবং তাদের সমাজে একটা অবস্থান তৈরি করে দিতে হবে। তাদের ভেতরে যে সুপ্ত যে প্রতিভা রয়েছে সেগুলোকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধী সংসার ও সমাজ ও রাষ্ট্রের বোঝা না। আমরা সরকারের পক্ষ থেকে সে চেষ্টা প্রতিনিয়তই অব্যহত রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, গ্রামে গ্রামে মানুষের আগে যে হাহাকার ছিল, সেই হাহাকার এখন আর নেই। আমরা বলেছিলাম প্রত্যেক গ্রাম শহর হবে। মানুষ নাগরিক সুবিধা ভোগ করছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে মসনদে বসাতে হবে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, ওসি তদন্ত আনছার উদ্দিন, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩