ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হবার পর ২৪ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন সেশনে যোগ দেওয়ার পাশাপাশি সতীর্থদের সাথে দেখা করলেন সাকিব আল হাসান।

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিয়ে ২১ আগস্ট দেশে ফিরেন সাকিব। কিন্তু গত দু’দিন কিছু প্রচারমূলক কার্যক্রম এবং টিভিসির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব।

অনুশীলনে ফিরে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সাথে বিশেষ বৈঠক করেন সাকিব। বিসিবির এক কর্মকর্তা জানান, ভিন্ন-ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে খেলতে হবে, এসব বিষয়ে বৈঠকে বিশেষ কিছু বার্তা দেওয়া হয়।

অনুশীলন সেশনে ক্রিকেটারদের পারফরমেন্সের ভিডিও দেখার পর বৈঠকে সেসব নিয়ে আলোচনাও করা হয়। অনুশীলনে খেলোয়াড়দের সাথে যুক্ত করা জিপিএস কিটের মাধ্যমে তথ্যও নেয়া হয়।

এবারই প্রথম টাইগারদের অনুশীলন সেশনে জিপিএস প্রযুক্তি চালু করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিপিএস প্রযুক্তিটি সব ধরণের তথ্য প্রদান ছাড়াও ক্রিকেটারদের কাজের চাপের অবস্থাও প্রকাশ করে। একজন ক্রিকেটার অনুশীলনের সময় কতদূর দৌড়েছে বা তার হৃদস্পন্দন কত ছিল, এমনকি কত ধাপ হেঁটে ছিলো, এ সব কিছু জিপিএস-টেকনোলজির মাধ্যমে ড্রেসিং রুমে থাকা ল্যাপটপ স্থানান্তরিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব

আপডেট সময় ১০:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩