ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

শ্রীলঙ্কা বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : শ্রীলঙ্কা তার অর্থনৈতিক সংকটের কারণে ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে নেওয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ১৭ আগস্ট কিস্তি পরিশোধ করা হয়।

এই পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে বলে জানান এই কর্মকর্তা।

২০২১ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশ কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলো।

এক বছরের ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাসে দুইবার মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের মার্চ পর্যন্ত। অবশেষে ঋণ পরিশোধের জন্য প্রতিবেশী দেশকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ছয় মাস সময় দেওয়া হয়।

ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ পরিশোধ করার কথা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

শ্রীলঙ্কা বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে

আপডেট সময় ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩