ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর আদর্শই ছিল বাঙালি জাতির মুক্তির দলিল : ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন :
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শই ছিল বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চেয়েছিলেন। সেজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পুরো বাঙালি জাতির স্বপ্ন। এ জাতিকে নেতৃত্বশূন্য ও দিশেহারা করতে মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত দেশবিরোধী কুচক্রী মহল এ পাশবিক ও নৃশংসতম হত্যাকাণ্ড করেছিল৷ ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, হত্যা করতে পারেনি তাঁর আদর্শ আর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকে।

ধর্ম প্রতিমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এছাড়াও ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপ-সচিব) মো. মনিরুজ্জামান, পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, হাজেরা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও ওলামায়ে কেরামবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ১৫ আগস্ট সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বঙ্গবন্ধুর আদর্শই ছিল বাঙালি জাতির মুক্তির দলিল : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩