ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : সদ্যই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে আগামী অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য এনে দিতে মরিয়া সাকিব বলেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কতটা ভালো দল সেটি বিশ্বকাপে দেখানোর চ্যালেঞ্জ।

১৩ আগস্ট রাতে চলমান লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ১৭তম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে খেলতে নেমে নিজের অধিনায়কত্ব ও বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন গল টাইটান্সের হয়ে মাঠে নামা সাকিব।

এ ম্যাচে জাফনাকে ৭ উইকেটে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পায় গল। দলের হয়ে ৪ ওভার বল করে ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ৪ বলে ২ রান করে ফিরেন তিনি।

ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী ব্রডকাস্টা প্রতিনিধির সাথে কথা বলেন সাকিব। পুনরায় ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়।’

গত চার বছরে বাংলাদেশ ওয়ানডেতে কতটা ভালো করেছে, সেটি আগামী বিশ্বকাপে দেখাতে চান সাকিব। তিনি বলেন, ‘গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি, সেটা দেখানোই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে ভালো করার দারুণ সুযোগ আছে আমাদের সামনে।’

২০১৯ সালের বিশ্বকাপের পর বিশ্বকাপ সুপার লিগ চালু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপ সুপার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৮টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। টেবিলে বাংলাদেশের পেছনে পড়েছিলো- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলগুলো।

বিশ্বকাপ সুপার লিগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। পিঠের ইনজুরির কারনে সদ্য অধিনায়কত্ব ছাড়েন তামিম। তার জায়গায় আবারও নেতৃত্ব পান সাকিব।

আসন্ন বিশ্বকাপ নিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা এখন খুবই ভালো দল। ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো খেলছি। আমরা কতটা ভালো, সেটাই এখন দেখানোর সময় এসেছে।’

বিশ্বকাপের আগে সাকিবের নেতৃত্বে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে টাইগারদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব

আপডেট সময় ০৩:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩