ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়া তার দূর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

জরুরি কর্মকর্তারা ১৩ আগস্ট বলেছেন, ক্রান্তীয় ঝড় খানুন এর প্রভাবে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর এই লোকদের সরিয়ে নেয়া হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, রাশিয়ার দূর ‘প্রিমোরি (অঞ্চল) থেকে ৪০৫ শিশুসহ ২,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।’

মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ‘প্রিমোরি অঞ্চলের প্রায় ৫,০০০ ভবন প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা এই অঞ্চলে ১৩টি অস্থায়ী আবাসন কেন্দ্র স্থাপন করেছে।

তাস নিউজ এজেন্সি জানায়, উসুরিয়স্ক শহরে বন্যা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।

খানুন এই সপ্তাহের শুরুতে কোরীয় উপদ্বীপের দিকে বৃত্তাকার পথ নেওয়ার আগে জাপানে আঘাত হানে।

ঝড় দক্ষিণ কোরিয়াতে তাদের জাম্বোরি ক্যাম্প সাইট থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নিতে বাধ্য করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বন্যার কারণে দূর-পূর্বাঞ্চলের ২ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া

আপডেট সময় ০৫:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩