ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা

দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা করে ইয়েস গ্রুপ। ছবি: শুভ্র মেহেদী

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালপুরে দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা করেছে ইয়ুথ অ্যানগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট-ইয়েস গ্রুপ। ১৩ আগস্ট দুপুরে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির আয়োজনে ইয়েস গ্রুপ এই সাইকেল শোভাযাত্রা করে।

জামালপুর সনাক কার্যালয়ের সামনে থেকে সাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা চলাকালে শহরের বকুলতলা, ফৌজদারি মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজে দুর্নীতিবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দেব, সনাকের সহ-সভাপতি অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, শুভ্র মেহেদী, ইয়েস গ্রুপের দলনেতা আবৃত্তি আমিন ইভা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতির আগ্রাসনও প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ যুব সমাজ। সনাক-টিআইবির তত্ত্বাবধানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রেখে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ০৮:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩