ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

কঙ্গোতে জাতিসংঘ মিশন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সংস্থাটির মিশন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করছে। তবে সংঘাতপূর্ণ দেশটির পরিস্থিতির ‘অনেক অবনতি’ ঘটেছে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক প্রতিবেদনে গুতেরেস কঙ্গোতে টালমাটাল অবস্থার নিখুঁত মূল্যায়ন করেছেন এবং দেশটিতে প্রায় ২৫ বছর পর জাতিসংঘের মনুস্ক মিশনের ‘দ্রুত এবং দায়িত্বশীল প্রত্যাহারের’ জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন।

১০ আগস্ট প্রকাশিত ১৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে গত বছর জুড়ে আঞ্চলিক উত্তেজনার এবং মানবিক পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেছেন। দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

এতে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় উত্তর কিভুতে ২৮ শতাংশ এবং ইতুরি প্রদেশে ৩৯ শতাংশ মানুষ গৃহহীন হয়েছে। দেশটিতে ছড়িয়ে পড়া সহিংসতায় এ দু’টি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

কঙ্গোতে জাতিসংঘ মিশন ‘চূড়ান্ত ধাপে’ প্রবেশ করছে

আপডেট সময় ১২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩